আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জাতিসংঘ ঘোষিত ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী ও মহানগরের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি, একুশে টিভির ব্যুরো প্রধান ওয়েছ খসরু, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমূল, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিয়া মো. রুস্তম মাসুদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলার সহ সভাপতি আবু সালেহ এয়াহিয়া, আব্দুল আজিজ, এসআর চৌধুরী সেলিম, মহানগরের সহ সভাপতি গুলজার আহমদ, শাহাব উদ্দিন, ফখরুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক রেহান উদ্দিন, আব্দুস সামাদ তুহেল, সাজন আহমদ সাজু, জেলার যুগ্ম সম্পাদক আব্দুল করিম চৌধুরী, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা সভাপতি শিশির রঞ্জন সরকার, বিমানবন্দর শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা এম কামরুল ইসলাম, ইমতিয়াজ কামরান তালুকদার, জুমেল আহমদ, জেলার অনুসন্ধ্যান ও পর্যবেক্ষণ বিষয়ক সম্পাদক মাসুম আহমদ রুবেল, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, রায়হান আহমদ, রাসেল মিয়া, জাহেদ আহমদ, ফখরুল হাসান ইমন, নাজিব আহমদ অপু, আব্দুল মুকিত, জুবের আহমদ, সাদেক আহমদ, সুহিন আহমদ, কবির আহমদ, শেখ নওশাদ আহমদ, ইয়াহিয়া আহমদ, ময়নুল ইসলাম, রথীন্দ্র মালাকার, জাহিদ আহমদ রপু, মনি আক্তার, ফাতেমা বেগম, হুসনেআরা বেগম, সাইদুল ইসলাম, রাজমি আক্তার, মোশাররফ হোসেন, ফারহান আহমদ সুয়েব, খলিল আহমদ দিপু, আব্দুল লতিফ, রুহিন চৌধুরী ফরহাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী প্রতিবছর এইদিনে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালন করা হয়। যারা অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়ান এবং তাদের অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা পালন করেন তারাই মানবাধিকার কর্মী। সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে মানবাধিকার কর্মীদের পাশাপাশি রাষ্ট্রের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ বাংলাদেশ সহ বর্হি:বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছেন- যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
বক্তারা আশা প্রকাশ করেন, সিলেটে মানবাধিকার রক্ষায় অতীতের ন্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।