অর্গানাইজেশন’র র্যালী ও আলোচনা সভা
হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয়
কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৮ উপলক্ষ্যে ১০ ডিসেম্বর সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে
বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের
পরিচালনায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে মো. মকসুদুর রহমান চৌধুরী, মো. ইমতিয়াজ কামরান তালুকদার, মো. আনোয়ার, আল ইমরান, জেলা
কমিটির সভাপতি শাহ রুম্মানুল হক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, ফরহাদ আহমদ মাসুম, মো. আতিকুর রহমান, সাহেদ আহমদ বাদশা, রহিম মাহমুদ, জুনেদ আহমদ, সাহেদ আহমদ, মোস্তফা জামিল, আহমদ জাকি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের অধিকার বঞ্চিত, অবহেলিত নিরীহ মানুষের কল্যাণের জন্য ও অধিকার বঞ্চিতদের মুখে হাসি ফুটানোর জন্য হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী দিনগুলোতে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান রাইটস্ মনিটরিং
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১০, ২০১৮, ১২:৫৪ অপরাহ্ণ • ২ বার পঠিত






