আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে প্রতীকবরাদ্ধ পেয়ে গনসংযোগে নেছার আহমদ

মৌলভীবাজারে প্রতীক বরাদ্ধ পেয়ে গন সংযোগে নেমেছেন  আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার ৩ আসনের নৌকা মার্কার প্রার্থী রিফলেট নিয়ে শহরে গন সংযোগে নেমেছেন। চৌমুহনা থেকে আনুষ্টানিকভাবে গনসংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় আওয়ামীলীগ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সদস্য সচিব জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,পৌর মেয়র ফজলুর রহমান প্রার্থীর সঙ্গে ছিলেন। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা গনসংযোগে অংশ নেয়। চৌমুহনা থেকে পশ্চিমবাজার হয়ে কুসুমবাগ এলাকা পর্যন্ত রাস্থার দুই পাশের ব্যবসায়ী , পথচারী ও জনসাধারনের হাতে নৌকা মার্কার রিফলেট তুলে দিয়ে দোয়া চান আ:লীগ প্রার্থী নেছার আহমদ। পরে সন্ধ্যায় সেন্ট্রাল রোডে দলীয় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

গনসংযোগের সময় নৌকা মার্কার প্রার্থী নেছার আহমদ বলেন, জনগন সন্ত্রাস দূর্ণীতি চায় না। মৌলভীবাজার-রাজনগরের মানুষ শান্তি প্রিয়। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চান তারা। তাই এ  আসনের মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। নির্বাচনে জয়ী হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে ডিজেটাল বাংলাদেশ গঠন এবং গ্রামে গ্রামে শহরের আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আওয়ামীলীগ প্রার্থী নেছার আহমদ