আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজারে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।সোমবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের হুইপ মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীক পান। এই আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিটু ধানের শীষ প্রতীক পান

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিকল্পধারা থেকে এম এম শাহীন নৌকা প্রতীক পান। এই আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ প্রতীক পান। জাতীয়পার্টি (এরশাদ) থেকে এডভোকেট মাহবুবুল আলম (লাঙ্গল) পান।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের নেছার আহমদ নৌকা প্রতীক পান। এই আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান (ধানের শীষ) প্রতীক পান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ নৌকা প্রতীক পান। এই আসনে বিএনপি প্রার্থী হাজী মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক পান।

এছাড়া ৪টি আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাম গণতান্ত্রিক জোট, গণফোরামসহ সব দলের প্রার্থীরা বিকেল ৫টা পর্যন্ত একে একে প্রতীক বরাদ্দ পাবেন বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।