আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টায় মই মার্কায় ভোট চাই —প্রণব জ্যোতি পাল

সিলেট-১ আসনের বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, গণতন্ত্র, গণতান্ত্রিক মৌলিক অধিকার প্রতিষ্টায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে মই মার্কায় ভোট দিয়ে চলমান আন্দোলনকে বেগবান করতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরে এসেও জোট -মহাজোটের পাল্টাপাল্টি প্রতিহিংসার রাজনীতির ফলে মানুষ সকল অধিকার থেকে বঞ্চিত, এমনকি নির্বাচনের ভোট দিতে পারা নিয়েও শংকার মধ্যে আছে। তাই জোট-মহাজোটের এই লুটপাট ও দুর্নীতির বিপরীতে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট -১ আসনের আনুষ্ঠানিক পথসভায় এই কথা বলেন।
আজ সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে পথ সভায় আর বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সভাপতি হৃদয় ছত্রী, জেলা শাখার নেতা মুক্তা দাস, রতœা বসাক, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু প্রমুখ।