আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জমিয়তের সাথে সেলিমের মতবিনিময় জমিয়তের সাথে সেলিমের মতবিনিময়

সিলেট-৪ আসনে ধানের শীষেদিলদার সেলিমকে ভোট দিন
….মাওলানা আতাউর রহমান একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিম জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান ও জমিয়ত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা
জমিয়তের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিলদাল হোসেন সেলিম আগামী নির্বাচনে ধানের শীষে
কাজ করার জন্য ২৩ দলীয় জোটের অন্যতম শরীকদল জমিয়তে উলামায়ে ইসলামকে আহ্বান করেন। তিনি সর্বস্থরের জমিয়ত কর্মিদের সার্বিক সহযোগিতা কামনা করেন৷
এসময় জমিয়ত নেতৃবৃন্দও ঐক্যফ্রন্টের প্রার্থী দিলদার হোসেন
সেলিমকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে মাঠে কাজ করার আশ্বাস
প্রদান করেন৷সভায় বক্তারা বলেন, জালিম-স্বৈরাচারের হাত থেকে দেশ ও মানুষকে বাঁচাতে, খুন-গুম, নির্বিচারে মানুষ হত্যা ও মামলা দিয়ে মানুষকে হয়রানী এবং দূর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে এ মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই৷ ইতিমধ্যে জালিম শাসকের বিরুদ্ধে দেশের সকল দল, মত-পথ ও শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, হাতে হাত রেখে, কাঁদে কাঁদ মিলিয়ে ঐক্যকে আরো সুদৃঢ় ও সুসংহত করতে হবে৷সাধারন জনগণকে ঐক্যের বন্ধনে যোগ করে ঐক্যফ্রন্টের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জমিয়ত কর্মিদের সময় দিতে হবে৷ নিরলস ত্যাগ ও সর্বোচ্চ শ্রম এবং পরিশ্রম করতে হবে৷সেই সাথে ভবিষ্যতের জন্য দলীয় কার্যক্রম ও সাংগঠনিক ভীত আরো মজবুত করতে হবে৷ জোটের স্বার্থে এখানে নিজের শক্তির জানান দিতে সর্বস্থরের জমিয়ত নেতৃবৃন্দ ও কর্মিদের এগিয়ে আসতে হবে৷ ঘরে ঘরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জমিয়ত কর্মিদের ঝাপিয়ে পড়তে হবে৷সভায় উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, আলহাজ্জ্ব জয়নাল আবেদীন, আলহাজ্জ্ব উসমান গণি, আলহাজ্জ্ব সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান স্বপন, মাওলানা আব্দুল
আজীজ, মুফতি জামাল উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাওলানা সোহেল আহমদ, হাফিজ মাসউদ আজহার, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।জমিয়তের সাথে সেলিমের মতবিনিময়