কমলগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে
ভোক্তা অধিকার আইন অধিকতর প্রচারের লক্ষ্যে আজ ১০ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ বেলা ১১:৩০ ঘটিকা থেকে
১:০০ ঘটিকা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ 
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুর রহমান। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, কমলগঞ্জ
থানার অফিসার ইনর্চাজ মো: আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ এবং উপজেলার সরকারি বেসরকারি চাকুরিজীবীসহ বিভিন্ন
শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম
সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য 
সহকারী পরিচালক সকলকে অনুনোধ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার
আইন মেনে ব্যবসা করা জন্য অনুরোধ জানান। সেমিনারের সভাপতি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল
হওয়ার জন্য অনুরোধ জানান
ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১০, ২০১৮, ১২:৩৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






