মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী , জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার ৩৩টি মাদ্রাসার প্রতিযোগীদের সাথে কম্পিটিশন করে কোরআন তিলাওয়াতে (খ) বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন হাফিজ মুজাম্মিল আহমদ।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার কচুয়া জামে মসজিদে জেলার ৩৩টি মাদ্রাসার প্রতিযোগীরা কোরআন তিলাওয়াতে অংশ গ্রহণ করে। সন্ধ্যার পর প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়।
উক্ত কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফিজ মুজাম্মিল আহমদ এর হাতে নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেন পীরে কামেল হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান সাহেব।
প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান সাহেব কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফিজ মুজাম্মিল আহমদ এর উজ্জ্বল ভবিষ্যত ও দোয়া করেন।
হাফিজ মুজাম্মিল আহমদ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামের জসিম আহমদের ছেলে।
হাফিজ মুজাম্মিল আহমদ ২০১৭ সালে ইসলামী ফাউন্ডেশন কতৃক আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে নির্বাচিত হন।
এছাড়াও হাফিজ মুজাম্মিল আহমদ একক ও যৌতভাবে নিজের লেখা ও সুরে মোহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একাধিক ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক ও ইউটিউবের মাধ্যমে ইসলাম ও নবী প্রেমীদের মন জয় করেছেন।
হাফিজ মুজাম্মিল আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, খুব শীঘ্রই জাতীয় পর্যায়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ঢাকায় যাবেন। হাফিজ মুজাম্মিল আহমদ আত্মীয় স্বজন, বন্ধু -বান্ধব, সহপাঠী এবং ইসলাম ও নবী প্রেমীদের দোয়া কামনা করেছেন।






