২ কোটি টাকার জন্য বেগম জিয়াকে জেলে রাখা হয়েছে,আর হাজার কোটি টাকা পাচারকারী ঋন খেলাপীকে সরকারী দলীয় নমিনেশন দেয়া হয়েছে
কুলাউড়া(মৌলভীবাজার)সংবাদদাতা:
ধানের শীষ প্রতীক বরাদ্ধের পর গতকাল সোমবার বিকেলে কুলাউড়ায় আয়োজিত বিশাল সমাবেশে জাতীয় ঐক্যফন্টের শীর্ষনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন,আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলাম। ডাকসুর ভিপি ছিলাম। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেছি বলেই আমি সাদাকে সাদা বলব না ,কালোকে কালো বলব,তা সুলতান মনসুর কখনও করেনা। সংববিধানে লেখা আছে দেশের মালিক জনগন । গত ৪ বছর যাবত জনগনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এভাবেতো দেশ চলতে পারেনা। এভাবে তো সমাজ চলতে পারেনা। কুলাউড়াসহ দেশে ফেনসিডিলের ছড়াছড়ি । মাথা যখন পচে যায়, তখন পুরো শরীর পচে যায়। দেশের মালিকের মাথা পচে গেছে। ২ কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে জেল খানা বানিয়ে পরিত্যক্ত ভবনে অন্ধকার ঘরের ভিতরে রাখা হয়েছে। আর যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি,উল্টো দেশের লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী ঋন খেলাপী ‘দরবেশ’কে সরকারী দলীয় প্রতীকে নমিনেশন দেওয়া হয়েছে।
তিনি বলেন, জাতীয় ঐক্যফন্ট হচ্ছে জনতার ঐক্যফন্ট। এ ঐক্যফন্টের মালিক হচ্ছেন জনগন। আজ জাতীয় ঐক্যফন্টের ব্যানারে দেশের জাতি আজ ঐক্যবদ্ধ। ঐক্যফন্টের ব্যানারে বেগম জিয়া অবশই মুক্তি পাবেন। ৩০ তারিখের জনরায়ের পর স্বসম্মানে তিনি বীরের বেশে বেরিয়ে আসবেন। 
সুলতান মনসুর আরও বলেন, আওয়ামী দু:শাসনের জবাব দিতে এবং মাত্র ২ কোটি টাকার জন্য জেল রাখা সাবেশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে জনগন এবার জেগে উঠেছে। ৩০ ডিসেম্বর কুলাউড়াসহ সারা দেশে ধানের শীষ বিজয় অবশ্যম্ভাবী।
তিনি আরও বলেন, বিগত দশ বছরে ১শ ২০ মাস, ৩৬শ দিন আমার ভূমিকাকে মানুষের পক্ষে কাজ করা থেকে বিরত রাখা হয়েছে। ৮৬ হাজার ৪শ ঘন্টা আমি মানুষকে সেবা করতে পারিনাই। প্রতিদিন ২ ঘন্টা যদি আমি মানুষের সেবা করতে পারতাম তাহলে আমি ১ লক্ষ ৭২ হাজার মানুষের সেবা করতে পারতাম। কিন্তু কে আমাকে বঞ্চিত করেছে,কারা করেছে তা আপনারা জানেন।
২০১৪ সালে মার্কাস মার্কা একটা নির্বাচন হয়েছে। জনগন কোন ভোট দেয়নাই। এরপরে আবার ১৫৩ টি আসনে বিনাভোটে এমপি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। 
৪ বছর কুলাউড়ায় কি কোন টাকা আসেনাই। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা তাহলে সরকারের বরাদ্ধের টাকা কোথায় গেলো প্রশ্ন রাখেন তিনি। সুলতার বলেন, রেষ্ট হাউজ,পৌরসভা,স্কুলে বহুতল ভবন আমি ৯৬ সালে এমপি থাকাকালীন সময়ে করেছি। এখন নাকি টাকা না হলে কিছু হয়না। টাকা না দিলে নাকি চৌকিদারও নিয়োগ দেওয়া হয়না।
তিনি দলমত নির্বিশেষে ৩০ ডিসেম্বর ধানেরশীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহবান জানান।
কুলাউড়া স্মৃতিসৌধ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক শওকতুল ইসলাম শকু। পৌর বিএনপির সাধারন সম্পাদক মুজিবুল আলম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান,জেলা বিএনপির সহ সভাপতি এড মুজিবুর রহমান, জেল বিএনপির সাধারন সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল আহমদ জুনেদ,সাবেক ছাত্রনেতা কমর উদ্দিন আহমদ কমরু প্রমুখ।






