আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

রেলস্টেশনে মহানগর কৃষকলীগ নেত্রী চাঁদনী মনির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিলেট কদমতলী রেলওয়ে স্টেশনে গরীব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর কৃষকলীগের মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট চাঁদনী মনির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজম খান।
মহানগর কৃষকলীগের মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট চাঁদনী মনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শমসের সিরাজ সুহেলের পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, মহানগর কৃষকলীগের অর্থ সম্পাদক ডা. মুহিবুর রহমান মুহিত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, বরইকান্দি ইউপি সদস্য সৈয়দ মুমিনুর রহমান মুমিত, ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক লিটন আহমদ, যুবলীগ নেতা ছায়েদ কবির চৌধুরী প্রমুখ। পরে প্রায় দুই শতাধিক গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বতরণ করা হয়।
সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। তারা বলেন, শেখ হাসিনা গরীব-দুঃখী মানুষের নেত্রী। তিনি দেশের অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি করেছেন। আবারো ক্ষমতায় আসলে দেশে দারিদ্রের হার অনেক কমে যাবে।