আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ——–ড. এ কে আবদুল মোমেন

নৌকার সমর্থনে মহনগর মহিলা শ্রমিকলীগের সভা
আলোকিত সিলেট গড়তে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই
——–ড. এ কে আবদুল মোমেন সিলেট-১ আসনে মহাজোট ও আওয়ামী লীগ সমর্থিত এমপি পদপ্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য
নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। শেখ হাসিনা দেশের উন্নয়নে অনেকগুলো বড় প্রকল্প হাতে নিয়েছেন, অনেকগুলোর অনুমোদনও দেয়া হয়েছে। শেখ হাসিনার আবার ক্ষমতায় না আসলে আমাদের লক্ষ অর্জন হবে না।
তিনি বলেন, সিলেটে শিক্ষার হার বাড়াতে প্রচুর স্কুল-কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন। অনেক স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষাক্ষেত্রে আরো উন্নতির জন্য শেখ হাসিনার ক্ষমতায় আসা প্রয়োজন। আলোকিত সিলেট গড়তে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আমি এর ক্ষুদ্র একটি অংশ। সিলেট মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে নৌকা প্রতিকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি সম্মেলনকক্ষে এ
সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর মহিলা শ্রমিকলীগের আহবায়ক নাজমা খানম চৌধুরীর
সভাপতিত্বে এবং মহানগর শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ তোফায়েল আহমদ শেপুল ও নূর উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মানবাধিকার নেতা ড. আর.কে. ধর। বক্তব্য রাখেন
সদর উপজলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, জুনেদ আহমদ শওকত, আকিল মিয়া, কুনু মিয়া, মাছুম আহমদ তারেক, ফকির মহাজন আফসান উদ্দিন, জহিরুল ইসলাম জহির,
রোজিনা বেগম, রিনা বেগম, নাজমা আক্তার নুপুর, রুবেল আহমদ, সালাউদ্দিন আকরাম, ফাতেমা বেগম, তাছলিমা বেগম, রেজিয়া বেগম প্রমুখ।