আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রমিকদের অধিকার নিশ্চিতে নৌকার বিকল্প নাই -ড. একে আবদুল মোমেন

সিলেট-১ আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগের নৌকা
প্রতীক সংসদ সদস্য পদে প্রার্থী ড. একে আবদুল মোমেন
বলেছেন, শ্রমিকদের নেয্য অধিকার আদায় ও ভাগ্য উন্নায়নের
অগ্রগতিতে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা
প্রতীককে বিজয়ী করচে হবে। বাংলাদেশে বিগত দিনে সকল
সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার শ্রমিকদের স্বার্থে অনেক
বেশী অবদান রাখছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রাথীতে
বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে
হবে।
গতকাল সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর হোটেল রেস্তোরা
শ্রমিকলীগের উদ্যোগে নগরের ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ
কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্যে একথা বলেন। সিলেট জেলা হোটেল রেস্তোরা শ্রমিক
লীগের সভাপতি আজিজুর রহমান আজিরের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরচিলানায় বক্তব্য
রাখেন, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম হাওলাদার, সাধারন
সম্পাদক আবু সাঈদ, জেলা যুগ্ম সম্পাদক শেখ আবুল কাসেম,
সহ সভাপতি মুজিব বাবুর্চি, শাহিন বাবুর্চি, শামীম
মাহমুদ, শফিক বাবুর্চি, আশ্রাব বাবৃুর্চি, আনোয়ার
বাবুর্চি, জাহাঙ্গীর বাবুর্চি, রাজন, ইমান আলী, সাইফুল
আহমদ, বাসিত বাবুর্চি, কবির আহমদ প্রমুখ।বিজ্ঞপ্তি।