শ্রীশ্রী গোপাল সংঘের উদ্যোগে ও গোপালটিলারবাসীর সহযোগীতায় আগামী ১৩-১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার ৩দিন ব্যাপী নাম ও লীলাযজ্ঞের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান কর্মসূচীর মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর বিকেল ৬টায় মঙ্গলঘঠ স্থাপন ও চৈতন্যচরিতামৃত পাঠ, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পাঠ করবেন মায়াপুর ভারত এর শ্রীমন মহানিতাই দাস ব্রহ্মচারী, রাত ৮টায় শুভ অধিবাস পরিবেশন করবেন নেত্রকোনার আখি সম্প্রদায়ের শ্রীযুক্ত অধীর ভৌমিক, শ্রীশ্রী গোপাল সংঘের পরিবেশনায় ভোর ৪টায় মঙ্গলা, ১৪ ডিসেম্বর সূর্যোদয় হতে শ্রীশ্রী নাম ও লীলাযজ্ঞের শুভারম্ভ পরিবেশায় থাকবেন শ্রীযুক্ত অধীর ভৌমিক, শ্রীযুক্ত সুবোধ দাস, শ্রীযুক্ত বাসুদেব সূতকৃষ্ণ দাস বিপুল ও শ্রীমতি জলি রাণী দেব, দুপুর দেড়টায় মহাপ্রসাদ আস্বাদন, ১৫ ডিসেম্বর ১১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।
অত্র শুভানুষ্ঠানে সুধীভক্তবৃন্দ স্বপরিবারে/স্ববান্ধবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গোপালটিলায় অষ্টপ্রহর ব্যাপী নাম ও লীলাযজ্ঞ অনুষ্ঠান ১৩-১৫ ডিসেম্বর
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৮:৪৬ অপরাহ্ণ • ৩ বার পঠিত






