নাশকতার পরিকল্পনার অভিযোগে ৭নং ওয়ার্ড, ৪নং খাদিমপাড়া ইউ/পি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট এর সেক্রেটারী মোঃ সামছুল ইসলাম গ্রেফতার ঃ-অদ্য-১১/১২/১৮খ্রিঃ তারিখ শাহপরাণ (রঃ) থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে উপশহর এলাকা হতে মোঃ সামছুল ইসলাম(৪৯), পিতা-হাফিজ মোঃ উমেদ আলী, সাং-দেওয়ানেরচক, থানা-শাহপরাণ (রহঃ) জেলা-সিলেট, ৭নং ওয়ার্ড, ৪নং খাদিমপাড়া ইউ/পি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিলেট এর সেক্রেটারীকে গ্রেফতার করা হয়। তাকে শাহপরাণ(রহ:) থানার মামলা নং-০৩, তারিখ-০৪/১১/১৮খ্রিঃ ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ডি ধারা মোতাবেক গ্রেফতার দেখানো হয়। ধৃত আসামী মোঃ সামছুল ইসলাম (৪৯)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জামায়াতে ইসলামী, সিলেট এর সেক্রেটারী মোঃ সামছুল ইসলাম গ্রেফতার
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৮:১২ অপরাহ্ণ • ২ বার পঠিত






