আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

২১ নম্বর ওয়ার্ড মহিলা আ. লীগের মতবিনিময় ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

মহানগর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শাহানারা বেগম বলেছেন, ‘শেখ
হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী’। শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশ
উন্নয়নের জোয়ারে ভাসছে। এজন্য বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল
মডেল।’ এ উন্নয়ন অব্যাহত রাখতে আবরও সিলেট-১ আসনে নৌকার
প্রার্র্থীকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, ‘দরিদ্র, বিধবা এবং দুস্থ নারীদের মাসিক ভাতা আগের
তুলনায় বৃদ্ধি করা হয়েছে। ভিজিডি কর্মসূচির আওতায় দেশের নারীদের চাল
প্রদান করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিধবা ও স্বামী
নিগৃহীত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, নারীর দারিদ্রতা হ্রাস, সামাজিক নিরাপত্তা
নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য বয়স্ক ভাতা, আত্মকর্মসংস্থানমূলক সহায়তা প্রদানের
জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান ও দুস্থ মহিলাদের আইনগত সহায়তা দেয়া
হচ্ছে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৮টায় নগরীরর শিবগঞ্জ সোনারপাড়ায় ২১ নম্বর ওয়ার্ড
মহিলা আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল নাসরিন ঊর্মির বাসভবনে একাদশ
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেনের
সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
গুলো বলেন।
মতবিনিময়সভায় মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদা নাজিম
রুবীর সভাপতিত্বে এবং ২১ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি
জান্নাতুল নাসরিন ঊর্মির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা
আওয়ামী লীগের সহসভাপতি মারিয়াম চৌধুরী মাম্মী, ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের
সংরক্ষিত কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালমা
সুলতানা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি
আফসর আহমদ রাজন, সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, ২১ নম্বর ওয়ার্ড
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির, যুবলীগ নেতা ওয়ালিদ হোসেন,
স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফুর রহমনা চৌধুরী কলি, সাহেদ আহমদ, উমেদ উদ্দিন
লাকি, ছাত্রলীগ নেতা শেখ. শাকিল আহমদ, আজমেরী বেগম লিটু, শিরিন বেগম,
সেলিনা বেগম, শেখ ফাতেহা আক্তার, শেখ শাম্মী আক্তার, সালমা আক্তার, আমিনা,
ডলি বেগম, ফাতেমা বেগম রেবি, রুনা বেগম, হেপি বেগম, কোহিনূর আক্তার
মৌরী, সুইটি আক্তার, মাধুরী আক্তার, কলি বেগম, সাবিনা ইয়াসমীন, রেহেনা
বেগম, মরিয়ম বেগম, মিনা বেগম, রিনা বেগম, সুরভী আক্তার, শিউলী বেগম,
মায়া বেগম, সেলিনা বেগম, আনেসা বেগম প্রমুখ।