আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ছাতকে হিন্দুদের আখড়ার জায়গা দখল নিয়ে হামলা: শিক্ষক আহত

এমদাদুর রহমান চৌধুরী জিযা//সিলেটের ছাতক উপজেলায় হিন্দুদের আখড়ার জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন কহল্লা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । মঙ্গলবার বিকালে উপজেলার কহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুত্বর আহত ঐ শিক্ষক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শী সূত্র জানায়, উপজেলার কহল্লা গ্রামের হিন্দু সমাজের ৫৭ শতক দেবোত্তর সম্পত্তি ও আখড়ার জমি দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে একই গ্রামের মৃত গোপেন্দ্র দেবনাথ ছেলে গোপাল নাথ, নিশি নাথ, নেপাল নাথ ও শশী নাথ সহ তাদের সহযোগীরা। ঐ সম্পত্তি উদ্ধার ও সীমান নির্ধারণরে জন্য ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল গত ১০ নভেম্বর একটি কমিটি গঠন করেন। ঐ কমিটির তালিকা জেলা পরিষদ ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রেরণ করেন। ঐ দেবোত্তর সম্পত্তির সীমানা নির্ধারণ ও খুটিঁ স্থাপনের সহায়তা করতে দেবস্থানের সেবক আহল্লাদ নাথ, কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বারীন্দ্র দেব নাথ সহ সবার প্রতিও কমিটির তালিকা প্রেরণ করে তা সমাধানের জন্য অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করেন উপজেলা চেয়ারম্যান। ঐ চিঠি পেয়ে জায়গার সীমানা নির্ধারণ করতে চান বারীন্দ্র দেব নাথ ও দেবস্থানের সেবক সহ এলাকার মুরব্বীয়ানরা। এ বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে নিজ প্রতিষ্টান কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিদিনের মত শিক্ষতার দ্বায়িত্ব পালন শেষে শিক্ষক বারীন্দ্র দেব নাথ বাড়ী ফেরার পথে কহল্লা গ্রামের গোপাল নাথ, নিশি নাথ, নেপাল নাথ ও শশী নাথ সহ অজ্ঞাতনাম আরো কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় শিক্ষক বারীন্দ্র দেব নাথ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানের কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা আশংঙ্কাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহত ঐ শিক্ষক বর্তমানে সিলেট চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেবস্থানের সেবক আহল্লাদ নাথ।