আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

এমদাদুর রহমান চৌধুরী জিযা//সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল এর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে আজ ১২ডিসেঃ বুধবার সকাল ১০টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্টিত হয়।কর্মীসভায় সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর কে আহ্বায়ক ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন কে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে কর্মীসভায় সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, দ্বি-দলীয় লুটপাটের রাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ কে ঐক্যবদ্ধ করে মই মার্কার সমর্থনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, জুবায়র আহমদ চৌধুরী সুমন, শাহজান আহমদ, নাজিকুল ইসলাম রানা, পাপু চন্দ, সঞ্জয় শর্মা, মামুন বেপারি প্রমুখ।কর্মীসভায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় কে প্রণব জ্যোতি পালের প্রধান ন্বিাচনী কার্যালয় হিসেবে গোষণা দেয়া হয়।