আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মোগলাবাজারে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী পথসভা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত
করতে ধানের শীষে ভোট দিন……………. আ.স.ম. আব্দুর রব জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ.স.ম. আব্দুর রব বলেছেন, গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন জোরদার করতে আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে বিজয়ী করতে হবে। বর্তমানে দেশে কোন আইনের শাসন নেই। মানুষের ভোট ও ভাতের অধিকার নেই। লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়ে দেশের মানুষ আজ দিশেহারা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আগামী সংসদ নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অন্যতম একটি হাতিয়ার। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে ধানের শীষকে বিজয়ী করা সময়ের দাবী। তিনি বলেন, মামলা-হামলা দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চায় এই সরকার। নির্বাচন কমিশনকে হাতের পুতুলের মত ব্যবহার করছে। তিনি আগামী ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্র পাহারা দানের মাধ্যমে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।
আ.স.ম আব্দুর রব সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ধানের শীষ ভোট দিয়ে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
১২ ডিসেম্বর বুধবার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার মোগলাবাজারে অনুষ্ঠিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফর উল্লাহ।
সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, চেয়ারম্যান এইচ. এম. খলিল, হাজী নামর আলী, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু, চেয়ারম্যান আহমদ জিলু, চেয়ারম্যান এমরান উদ্দিন, বিএনপি নেতা শেখ আলাউদ্দিন রিপন, শামসুর রহমান শামীম, মঈনুল ইসলাম মঞ্জুর, ছাত্রনেতা মকসুদ আহমদ, লোকমান আহমদ, এনামুল হক প্রমুখ।