মৌলভীবাজার প্রতিনিধি ॥ বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গাইড দের নিয়ে দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা গতকাল (১২ডিসেম্বর) বুধবার মৌলভীবাজার মৌলভীবাজার গার্ল গাইডস প্রশিক্ষন ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গাল গাইডস এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার কমিশনার জোতনা রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাধুরী মজুদারের পরিচালনায় উদ্ভোধণী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ।
কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ৮০ জন গ্ইাড অংশ গ্রহন করে। কর্মশালায় রিসোর্সপারসন ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড বিভাগের ষ্টেশন কর্মকর্তা জালাল আহমেদ ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। কর্মশালা শেষে বিকেলে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো.মইনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহনকারীদের মধ্যে সনদ বিতরন করেন । এ সময় সিলেট আঞ্চলিক কমিশনার নূরজাহান সুয়ারা,জেলা কমিটির সদস্য সৈয়দা ইসমত আরা চৌধুরী উপস্থিত ছিলেন। 
মৌলভীবাজারে গার্ল গাইডস এর উদ্যোগে জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা।
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১২, ২০১৮, ১২:০৬ অপরাহ্ণ • ০ বার পঠিত






