আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শুরু হলো সার্বজনীন উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের দৃষ্টি নন্দন করার কাজ

এমদাদুর রহমান চৌধুরী জিযা//মৌলভীবাজার প্রতিবেদক মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনকে দৃষ্টি নন্দন করতে শুরু হয়েছে দৃষ্টি নন্দন করণের কাজ। রেলওয়ে বিভাগ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস, ফিনলে টি, জেরিন চা বাগান, সাতগাও চা বাগান, ব্যবসায়ীবৃন্দ, আবাসন সেবা সংস্থা ও পর্যটন সংশ্লিষ্ট সকল বিভাগ ও সুধীজনদের নিয়ে সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল এ এস পি আশরাফুজ্জামান, ডা: বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম, লন্ডন প্রবাসী সমাজ সেবী আশরাফ উদ্দিন, আবু সিদ্দিক মো: মোছা, পর্যটন পুলিশের ওসি গোপাল কৃষ্ণ, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক জলি পাল, ট্যাুর গাইড এসোসিয়েশনের নেতা তাপস দাশ, মো: রিয়াজ, এস আই নোয়াব আলী, নিরাপদ সড়ক চাই এর সভাপতি আমজাদ হোসেন রনি ও সাংবাদিক এসকে দাশ সুমন।
প্রথম দিনেই অর্ধশতাধিক লোক মিলে ষ্টেশনের ময়লা আবর্জনা পরিস্কার শুরু করেন। পরে সর্তকতা মুলক বেশ কিছু বিল বোর্ড ও দৃষ্টি নন্দন ফুলের টব স্থাপন করা হয় প্লাটফর্মে।
রেলওয়ে ষ্টেশন শোভাবর্ধন কমিটির আহব্বায়ক বিকুল চক্রবর্তী জানান, মৌলভীবাজার জেলার শতাধিক পর্যটন এলাকা পরিদর্শন করতে প্রতিদিন শত শত দর্শনার্থী রেলযোগে শ্রীমঙ্গল ষ্টেশনে এসে নামেন। আর ষ্টেশনে নামার সাথে সাথে যেন পর্যটকরা সুন্দর কিছুর সাথে পরিচিত হতে পারেন তাই সার্বজনীন ভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে।