আজ-  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া একটি আপোষহীন আদর্শ কাফেলা «» কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ; কার্যাদেশ বাতিলের দাবি «» টিআইবির প্রতিবেদন সম্পর্কে সংসদে আলোচনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তৃপক্ষের বক্তব্যের প্রেক্ষিতে টিআইবির অবস্থান «» বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি «» সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেট এর কমিটি পুনর্গঠন «» নওগাঁয় এসপির উপস্থাপনায় দুই শতাধিক শিক্ষার্থী হতে চাইলেন সচেতন নাগরিক «» বগুড়া আদমদিঘীতে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ১ জনকে আটক করেছে «» মৌলভীবাজারে ভুয়া এসপি পরিচয়ে প্রতারণা : প্রতারক গ্রেফতার «» শিক্ষকদের জীবনযাপন: বাস্তবতা, সংকট ও প্রত্যাশা «» মিঠাই কোর্ট রোড শাখাকে জরিমানা

চকলেটে বন্ধ জার্মানির রাজপথ

চকলেট গলে বন্ধ হয়ে গেছে জার্মানির স্থানীয় একটি রাস্তা। ফ্যাকটরি থেকে ট্যাঙ্কে করে চকলেট নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় প্রায় এক টন চকলেট

আর অল্প কিছুক্ষণের মাঝেই তা গলে যায়। ফলে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল।

সোমবার দেশটির পশ্চিম অঞ্চলের একটি শহরের কাছে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাস্তা পরিস্কারের কাজে লেগে যায়। ফ্যাকটরির কর্মীরাও তাদের সাহায্য করে। চকলেট পড়ে গিয়ে প্রায় দশ স্কয়ার মিটার রাস্তায় ছড়িয়ে যায়। প্রায় ২৫ জন ফায়ার ব্রিগেড কর্মী রাস্তায় গরম পানি ঢেলে তা পরিস্কার করে।

এই ঘটনায় ফ্যাকটরির সবাই বেশ হতাশ। কেননা সামনেই আসছে ক্রিসমাস বা বড় দিন। এ সময় চকলেটের বেশি চাহিদা থাকে। তবে বুধবার থেকে আবার স্বাভাবিক গতিতে চলবে ফ্যাক্টরিটি।চ্যানেল আই