এমদাদুর রহমান চৌধুরী জিযা//সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল এর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে আজ ১২ডিসেঃ বুধবার সকাল ১০টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্টিত হয়।কর্মীসভায় সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর কে আহ্বায়ক ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন কে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।জেলা বাসদ সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে কর্মীসভায় সিলেট-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন,
দ্বি-দলীয় লুটপাটের রাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ কে ঐক্যবদ্ধ করে মই মার্কার সমর্থনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, জুবায়র আহমদ চৌধুরী সুমন, শাহজান আহমদ, নাজিকুল ইসলাম রানা, পাপু চন্দ, সঞ্জয় শর্মা, মামুন বেপারি প্রমুখ।কর্মীসভায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয় কে প্রণব জ্যোতি পালের প্রধান ন্বিাচনী কার্যালয় হিসেবে গোষণা দেয়া হয়।

প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১২, ২০১৮, ১:০৭ অপরাহ্ণ • ১৩ বার পঠিত






