আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

২৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেন্টার কমিটি গঠন

এমদাদুর রহমান চৌধুরী জিযা//সিলেট-১ আসনের ২৭ নম্বর ওয়ার্ডের ৪টি সেন্টার কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোটাটিকরে সেন্টার কমিটি গঠন উপলক্ষে ও নৌকার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ডের ৪টি সেন্টার কমিটির মধ্যে গোটাটিকর প্রাথমিক বিদ্যালয় ও গোটাটিকর উচ্চ বিদ্যালয় দুটির সেন্টার কমিটি গঠন করা হয়। এর আগে জহির-তাহির মেমোরিয়াল হাই স্কুল ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটি গঠন করা হয়। ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মুহিবুর রহমান শাহজাহান, আব্দুল মন্নান, কুচাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন। সভায় বক্তব্য রাখেন আব্দুল আহাদ, বিলাল আহমদ, আব্দুস সামাদ, মুহিবুর রহমান চঞ্চল, এড. প্রতাপ চন্দ নাথ, মোস্তাক খান, আব্দুল মতিন চৌধুরী, গিয়াস উদ্দিন, আমিরুল ইসলাম খান দুলাল, মগনী মিয়া, আব্দুল কাইয়ূম, এনামূল হক, আব্দুল আহাদ, শাহীন আহমদ, মতিউর রহমান রফিক, অপূর্ব চৌধুরী, মাসুম আহমদ চৌধুরী, আব্দুল হামিদ, বিলাল আহমদ, ছাত্রলীগ নেতা দিপংকর টিপু, খালেদ আহমদ, জাকির আহমদ, জনি দেব, শুভ রাজ, রাজিব ঘোষ, মুন্না পাল, এমাদ আহমদ, রুকন আহমদ, ফারদিন আহমদ, আকবর আহমদ, সজীব আহমদ, মুক্তাদির আহমদ, সাদি চৌধুরী, মাহিন চৌধুরী, আকাশ দেবনাথ, টিপু আহমদ, অর্পন দেবনাথ, আলী আহমদ, আব্দুল মোমিন, আলা উদ্দিন, প্রান্ত পাল, রবীন দেব, রাব্বি আহমদ, বাপ্পা পাল, ফজলুল আহমদ, চঞ্চল আহমদ, সেলিম আহমদ, মাহের আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।