আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

টার্গেট কিলিং ও নাশকতার পরিকল্পনায় জেএমবি: পুলিশ

কমলাপুর থেকে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টার্গেট কিলিং এবং থার্টি ফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি মাঠে নেমেছে।

সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তারের পর এমন দাবি করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে – আব্দুল হাকিম, মো. নোমান ও মো. শফি। এ সময় তাদের কাছ থেকে ৩০টি কমান্ডো নাইফ, ১টি ডাবল এডজ, ১টি মিশেট, ৩০টি আইইডি কন্টেইনার এবং ১.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্র জানায়, আব্দুল হাকিম জেএমবি’র কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান। ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয় । জেএমবিতে যোগদানের আগে সে ইসলামিক বই-পুস্তক বিক্রি করতো।

গ্রেপ্তার হওয়া নোমান জেএমবি’র চট্টগ্রাম অঞ্চলের আসকরী (সামরিক) প্রধান এবং শফি জেএমবি’র আসকরী সদস্য। এদের সকলের বাড়ী কক্সবাজার জেলায়।

তারা আসন্ন নির্বাচনে টার্গেট কিলিং এবং কক্সবাজারে থার্টি ফাস্ট নাইটে নাশকতার পরিকল্পনা করছিল।চ্যানেল আই