আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছি না: হাফিজ

ছয় বারের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন  প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তিনি এমন অভিযোগ করেন

হাফিজ বলেন: ‘গতকাল আমি আমার নির্বাচনী এলাকায় যেতে চাইলেও পারিনি। আমার নির্বাচনী এলাকা ভোলা-৩। লঞ্চে যেতে হয়। লঞ্চ ছাড়ে ৮ টায়, আমরা সদরঘাটে যাওয়ার আগেই আওয়ামী সন্ত্রাসীরা এলাকা দখলে নিয়ে নেয়। এরপর আমার ৫০ জন নেতাকর্মীকে মেরে আহত করে। লঞ্চের কেবিন ভাঙচুর করে। আমাকে নির্বাচনী এলাকায় যেতে দেয়নি।

‘‘আমি গত বছরে এলাকায় যেতে পারিনি। আজও পারছি না। তফসিলের পর ৪০০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমার নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য।’’

তিনি অভিযোগ করে বলেন: ১৫ তারিখ থেকে সেনাবাহিনী নামানোর কথা থাকলেও এসব কারণে দেরি করা হচ্ছে। যতই নির্যাতন করা হোক না কেন গণজোয়ার দিয়ে স্বৈরাশাসককে ভাসিয়ে দেয়া হবে৷

বিএনপির এ নেতা বলেন, আমরা বিচার পাই না কারণ দেশের প্রধান বিচারপতিরও বিদায় নিতে হয়েছে। আমি পুলিশ বাহিনীকে বলব কেন দলের হয়ে কাজ করবেন না, জনগণের হয়ে কাজ করুন।

এ সময় আওয়ামী লীগই বাংলাদেশে ভোট ডাকাতি চালু করেছে বলে তিনি দাবি করেন।চ্যানেল আই