আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিজয়ের মাসে নৌকাকে বিজয়ী করতে প্রধানমন্ত্রীর আহ্বান

বিজয়ের মাসে নৌকা প্রতীককে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী পথসভায় তিনি বলেন: একটা একটা সিট গুরুত্বপূর্ণ। নৌকাকে জয়যুক্ত করবেন। যেন, কেউ ক্ষমতায় এসে পদ্মাসেতুর কাজ বন্ধ করে না দেয়।

সেসময় নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দেন তিনি।

সেখানে স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে যারা প্রার্থী করেছে তাদের উপযুক্ত জবাব দিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় না থাকে সে আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি।

বৃহস্পতির সকালে টুঙ্গিপাড়া থেকে রওনা হয়ে বিভিন্ন স্থানে পথসভা করে করে সড়কপথে ঢাকার দিকে এগোচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও তার সঙ্গে রয়েছেন।

যাত্রাপথে নেতা-কর্মী ও সমর্থকরা নৌকা মার্কার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে। তারা নৌকা মার্কা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছেন।চ্যানেল আই