আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনে প্রচারণা চালিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরনি ও ফার্মগেট এলাকায় কর্মী সমর্থক নিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি। 

সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই সব দলের প্রার্থীরা সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছে।

এলাকার উন্নয়নে আবারও আওয়ামী লীগের পক্ষে তিনি ভোট চান ভোটারদের কাছে।

দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় সহিংসতার ঘটনা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।