আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন : কমলগঞ্জে নৌকা প্রতীকের প্রধান কার্যালয় উদ্বোধন

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীঙ্গল-কমলগঞ্জ)
আসনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত নয়টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার স্টেশন রোডে এ কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাংখীদের উদ্দেশ্যে
বক্তব্য দেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।এ সময় সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনারএকটি দেশ। এ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মী ও শুভাকাংখীদের যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আওয়ামীলীগ এর কমলগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও সদস্য সচিব
ইমতিয়াজ আহমেদ বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুনূর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন