আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের হুমকিতে নিরাপত্তাহীন এক পরিবার

এমদাদুর রহমান চৌধুরী //গোলাপগঞ্জ উপজেলার কদমতলী কলেজ রোডের বাসিন্দা মো. রুবেল আহমদ মাদক ব্যাবসায়ী ও চাঁদাবাজদের প্রাণনাশের হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাবিধান ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য উপমহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ ও সিলেটের পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। ১৩ ডিসেম্বর এই স্মারকলিপি প্রদান করে এর অনুলিপি মহা পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টাসে প্রেরণ করেছেন।
স্মারকলিপিতে রুবেল আহমদ উল্লেখ করেন, গোলাপগঞ্জ উপজেলার রনকেলী বড়বাড়ীর বাবু ও রনকেলী দিঘীরপাড়ের নয়ন এলাকায় মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রুবেল আহমদ এ ব্যাপারে তাদের বাধা নিষেধ প্রদান করলেও তারা ক্ষিপ্ত হয়ে উঠে। সন্ত্রাসী বাবু ও নয়ন এক পর্যায়ে রুবেল আহমদের স্ত্রী রুহেনা আহমদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশ সহ নানা হুমকি ধমকি প্রদান করে। পরবর্তীতে এসব সন্ত্রাসীদের সাথে রুবেল আহমদের কথা কাটাকাটি হয়। এসময় তারা রুবেল আহমদ ও রুহেনা আহমদকে দেখে নেওয়ার হুমকি দেয়। শুধু তাই নয় গোলাপগঞ্জ থানার এস আই মো. জালাল উদ্দিন সহ উপরোক্ত সন্ত্রাসীরা রুহেনা আহমদের বাসায় গিয়ে তাকে চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়ে যান। অন্যাথায় তারা স্বামী স্ত্রীকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে জেল হাজতে পাঠানোর হুমকি দেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর রুহেনা বেগম ভাড়াকৃত কারযোগে বাবার বাড়ী ছড়ারপাড় আসার পথে হেতিমগঞ্জ বাজারে উক্ত এস আই ও সন্ত্রাসীরা তার গাড়ির গতিরোধ করেন। এ সময় রুহেনা আহমদকে এস আই জালাল উদ্দিন তার কাছে মাদকদ্রব্য রয়েছে অভিযোগ তুলে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসেন। সেখানে রুহেনা আহমদের দেহ তল্লাশী করেন এবং তার গাড়িতে তল্লাশী চালান কিন্তু তারা কোনো কিছু পাননি। যে কারনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত এসআই কে ভৎসর্না করেন এবং রোহেনার কাছে দুঃখ প্রকাশ করেন। এ অবস্থায় নিরাপত্তাহীণতায় ভুগছেন রুবেল ও তার পরিবার।