এমদাদুর রহমৃন চৌধুরী জিয়া/মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া হাফিজয়া মাদ্রাসা নয়াবাজার কুশিঘাটের উদ্যোগে ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে রাতে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম সৈয়দ মোতাহির আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মুছলেহ উদ্দিন, হাফিজ গোলাম কিবরিয়া, হাফিজ কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া হাফিজয়া মাদ্রাসার হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ১৪, ২০১৮, ১০:০৯ অপরাহ্ণ • ৪ বার পঠিত






