কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::মৌলভীবাজারের কমলগঞ্জে জনগনের মুখোমুখি হলেন মৌলভীবাজার-৪ আসন হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী। এসময় তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সাথে তুলে ধরেছেন নিজেদের পরিকল্পনার কথা, যা তারা নিবার্চিত হওয়ার পর বাস্তবায়ন করতে চান।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক সুজন কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে আওয়ামীলীগের প্রার্থী ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, আমি এলাকার প্রার্থী হিসাবে অতীতে যেভাবে মানুষের চাহিদা পূরনে কাজ করেছি, বাকি যেটুকু রয়েছে সবগুলো আমরা করবো। এবং আমরা নির্বাচন শুষ্ঠুভাবে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে, হয়েছে, যারা একদিন বার বার বলেছে যে, নির্বাচনে আসবেনা, তারা আসতে পেরেছে। এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আগামী নির্বাচন অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন ভেলটের মাধ্যমে হবে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা সালাউদ্দিন বলেন, এদেশকে দুর্নিতী মুক্ত করতে হলে, এদেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে, এদেশকে মাদক মুক্ত করতে হলে ইসলামী সমাজ ব্যাবস্থার প্রয়োজন। এদেশে যদি ইসলামী সমাজ ব্যাবস্থা চালু হয়, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন হবে। কমলগঞ্জবাসীর প্রতি আমার উদ্ধাত্ব আহব্বান আমরা সংঘাত সরাবো না, আমরা কাউকে অ্যাটাকমূলক কথা বলবো না, আমরা চাই, এদেশ আমাদের দেশ। এদেশে একটি সরকরি গাড়ি ভাঙলে আমাদেরই ভাঙবে, এদেশে একটি সরকরি কিছু ভাঙলে আমাদের থেকেই যাবে। আমরা চাই একে অপরের কাদে কাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চাই, আর এ দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে চাই, এদেশের জনমানুষের মতামত নিয়ে ইসলামী হুকুমত কায়েম করতে চাই। অপরদিকে বিএনপি এর প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে, কমলগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙ্গন রোধ, শিক্ষার মান উন্নয়ন, চা-
শ্রমিকদের শিক্ষার ব্যবস্থা করন, শিল্প কারখানা গঠন করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থা করা, চা-বাগানে সাইড স্কুল নির্মান করা, এ কাজগুলো আমার স্বপ্ন ছিল, এই স্বপ্ন নিয়ে আমি আপনাদের পাশে আছি। দীর্ঘদিন আমি ব্যক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছি। আমি চাই আপনারা আমাকে একটু সহযোগীতা করবেন।অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সুজনের উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন। তবে এই আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ অনুষ্ঠানে অংশ নেননি।অনুষ্ঠান চলাকালে উপস্থিত জনগণের মধ্য থেকে প্রত্যেক প্রার্থীকে তিনটি করে প্রশ্ন করা হয় এবং এর উত্তর দেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। পরে তিন প্রার্থী একে অপরের হাতে হাত রেখে অঙ্গীকার করেন আচরন বিধি মেনে তারা নির্বাচন করবেন। এ সময় তারা নানা প্রতিশ্রুতি দিয়ে সুজনের অঙ্গীকার নামা কাগজে স্বাক্ষর করেন।জনগনের মুখোমুখি অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠনের প্রধান অতিথি ড. বদিউল আলম মজুমদার এর সঞ্চালনায় এবং সুজন কমলগঞ্জ শাখার সভাপতি নিহারেন্দ্রু ভট্টাচার্য্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত। প্রধান অতিথির বক্তব্যে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এই রাষ্ট্র ও দেশ জনগণের। তাই জনগণের প্রতিনিধি নির্বাচন করতে দেখে, শুনে ও বুঝে যোগ্য প্রার্থীকে ভোট প্রদান করতে হবে। অনুষ্ঠানের পরিশেষে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উপস্থিত সবাইকে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক ব্যক্তিকে ভোট না দিতে শপথবাক্য পাঠ করান।