আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে ১৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্ধ শেষ হয়েছে

স্টাফ রিপোট্র্ার,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য ইসলামী দল সহ জেলার চারটি আসনে মোট ১৯ জন প্রার্থীর বরাদ্ধের কাজ শেষ হয়েছে। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় প্রতীক বরাদ্ধ কাজ সকাল থেকে শুরু হয়ে শেষ হয় দূপুরে।মৌলভীবাজারে ৪টি আসনে যারা প্রতীক বরাদ্ধ পেলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) : বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, বিএনপি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন।মৌলভীবাজার-২ (কুলাউড়া) : বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আওয়ামীলীগের নেতৃত্বাধিন মহাজোট থেকে এম এম শাহীন, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়াকারার্স পার্টি বামফন্ট থেকে প্রশান্ত দেব সানা, জাতীয় পার্টি (এরশাদ) অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম।মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) : জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া, ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে মোঃ আসলম।মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : আওয়ামীলীগ থেকে সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, বিএনপি থেকে মুজিবুর রহমান মুজিব, গনফোরাম থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।