আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্তদের বয়কট করুন: প্রধানমন্ত্রী

 যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্ত অপরাধী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যারা রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, এরা ক্ষমতায় এলে দেশের অকল্যাণ হবে।

শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে না পেরে জাতি হিসেবে দুর্বল করে দেওয়ার ঘৃন্য চেষ্টায় মঞ্চস্থ হয় ১৪ ডিসেম্বর। স্বাধীনতার মাত্র দু’দিন আগে হত্যা করা হয় এ দেশের মেধাবী সন্তানদের।

আওয়ামী লীগের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় সেই সময়ের স্মৃতিচারণ করেন শহীদ সন্তানেরা।

আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, কিভাবে যুদ্ধাপরাধী, প্রমাণিত দুর্নীতিবাজ আর অপরাধীদের সঙ্গে হাত মেলাতে পারেন ড. কামাল হোসেন। এ সময় যুদ্ধাপরাধীদের নিয়ে প্রশ্ন করায় কর্তব্যরত সাংবাদিককে ধমক দেওয়ার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পর জিয়া যেমন যুদ্ধাপরাধী ও খুনিদের পুনর্বাসন করেছিলো ঠিক একইভাবে ড. কামাল আর বিএনপিও যুদ্ধাপরাধী ও প্রমাণিত অপরাধীদের হাতে ধানের শিষ তুলে দিয়েছে উল্লেখ করে তাদের বর্জনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখে দিয়ে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।চ্যানেল আই