আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল

এমদাদুর রহমৃন চৌধুর ীিজয়া //সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সিলেট ১৪তম আার্ন্তজাতিক বাণিজ্য মেলায় মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই দর্শনার্থীরা আসতে থাকেন মেলায়। তবে বিকালের পর থেকে চোখে পড়ে মানুষের উপচে পড়া ভিড়। সন্ধ্যার আগেই দর্শনার্থীদের ভিড়ে বাণিজ্য মেলার মাঠে কোনো ফাঁকা জায়গা দেখা যায়নি। সব স্টল-প্যাভিলিয়নে ক্রেতাদের বিপুল সমাগম। এ কারণে মেলার সামনের রোডে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। টিকেট কাউন্টার গুলোতেও দেখা যায় লম্বা লম্বা লাইন। কেউ সপরিবারে, আবার কেউ মেলায় এসেছেন বন্ধুরা মিলে। তারা স্টল থেকে স্টলে ঘুরে কিনছেন পছন্দের পণ্য। দরদামও জেনে নিচ্ছেন অনেকে। এদিকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে খুশি ব্যবসায়ীরা।
মেলা শেষ হচ্ছে ২০শে ডিসেম্বর আর রয়েছে ৬দিন, শেষের দিকেও ক্রেতারা পছন্দের পণ্যটি কিনতে চলে আসছেন আর্ন্তজাতিক বাণিজ্য মেলায়।
বিক্রেতারা জানালেন, বিদেশি স্টলগুলোতেও বিক্রি বেশ ভালো। ছুটির দিন হওয়ায় স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন মেলায়।
ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, আজ শীত কম ও ছুটির দিন থাকায় তারা কেনাকাটা করতে এসছেন। মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিচ্ছেন ব্যবসায়ীরা। মূল্য ছাড়, তিনটি কিনলে একটি ফ্রি এ জাতীয় অফারে হুমড়ি খেয়ে পণ্য কিনছেন ক্রেতারাও।
ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, আজ শীত কম ও ছুটির দিন থাকায় তারা কেনাকাটা করতে এসছেন। মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিচ্ছেন ব্যবসায়ীরা। মূল্য ছাড়, একটি কিনলে দশটি ফ্রি এ জাতীয় অফারে হুমড়ি খেয়ে পণ্য কিনছেন ক্রেতারাও। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, মেলায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে গৃহস্থালি পণ্যের। বিশেষ করে প্লাস্টিক জাতীয় পণ্যের স্টলগুলোতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। আর তরুণীরা ভিড় করছেন পোশাক ও গহনার স্টলে।