মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম
এর সাথে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটির নেতৃবৃন্দরা
সৌজন্য সাক্ষাৎ করেন।
১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের 
মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন
পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক দেশপক্ষ
পত্রিকার সম্পাদক মওসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইন্ডিপেনডেন্ট
পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল, যুগ্নসাধারণ সম্পাদক শ. ই.
সরকার জবলু, সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, দপ্তর সম্পাদক বেলাল তালুকদার, 
প্রচার সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার
তরিক, দৈনিক এই বাংলার প্রতিনিধি ও সহ দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম,
শাহনেওয়াজ চৌধুরী সুমন, চৌধুরী মোহাম্মদ মেরাজ, আকবর হুসেন,
মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সুধাংশু শেখর হালদার প্রমুখ।
সাক্ষাৎকারে নির্বাচনী পর্যবেক্ষক পাস সম্পর্কে আলোচনা ও জেলার সার্বিক
উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে জেলা সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৫, ২০১৮, ১০:৪৫ অপরাহ্ণ • ৬ বার পঠিত






