আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জের রুমানা জেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা নির্বাচিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোপালনগর পৌর এলাকার বাসিন্দা পুলিশ
বাহিনীর সদস্য এস আই মোহাম্মদ আবদুল মান্নান এর কন্যা রুমানা আক্তার
রুবি সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এবছর শুধু কমলগঞ্জেই নয় জেলা
পর্যায়েও জয়িতা নির্বাচিত হয়েছেন।মৌলভীবাজার সরকারি কলেজ মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্রী রুমানা
২ভাই ১ বোনের মধ্যে সবার বড়। ছোট বেলা থেকেই বিভিন্ন
সমাজসেবামূলক কাজের প্রতি তার ঝোঁক ছিল। তারই ধারাবাহিকতা
লেখাপড়ার পাশাপাশি আজও তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন সমাজের দুঃস্থ,
অসহায় ও বঞ্চিত মানুষের কল্যানে। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে
সম্পৃক্ত থেকে সমাজ সেবায় বিলিয়ে দিচ্ছেন নিজেকে।
মৌলভীবাজার রেড ক্রিসেন্টের একজন যুবসদস্য হিসাবে বন্যাকবলিত
এলাকায় ছুটে গেছেন দুর্গত মানুষের সাহায্যের জন্য। বিভিন্ন এলাকার
দুস্থ মানুষের জন্য রক্ত সংগ্রহ করেছেন অনলাইনে। আলাপচারিতায় রুমানা
জানান, তিনি মৌলভীবাজার সরকারী কলেজের একজন রোভার ম্যাট, সামাজিক
সংগঠন স্বপ্নের ঢেউ এর কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা এবং সাতরং ট্রেনিং
সেন্টারের একজন ট্রেইনার। এসব প্রতিষ্টানের সদস্য হিসাবে তিনি
সবসময় তার সামাজিক দ্বায়িত্ব নিষ্টার সহিত পালনের চেষ্ঠা করে গেছেন।
রুমান তার বিভিন্ন সমাজ কর্মের স্বীকৃতিও পেয়েছেন। এবছর জয়িতা
অন্নেষণে উঠে এসেছে তার নাম। গত ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস
২০১৮ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত
এক বর্নাঢ্য অনুষ্টানে তার হাতে আনুষ্টানিকভাবে তুলে দেওয়া হয় জয়িতা‘র
সন্মাননা স্বারক। একই তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসনও
আনুষ্টানিকভাবে তার হাতে তুলে দেয় জেলা পর্যায়ে জয়িতা হওয়ার সন্মাননা
সনদ।
সাংবাদিকদের সাথে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রুমানা বলেন, আমার
জীবনের শ্রেষ্ট উপহার আমি পেয়েছি। আমার মত একজন নগন্য মানুষের পক্ষে
উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ট জয়িতা হওয়ার সুযোগ কখনোই আসতো
না যদি প্রতিটি সংগঠন আমার পাশে না থাকতো। যাদের উৎসাহ ও প্রেরণা
আজ আমাকে এই পর্যায়ে টেনে এনেছে তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।
এই প্রাপ্তি শুধু আমার একার নয়, গোটা কমলগঞ্জবাসীর। জয়িতা
নির্বাচিত হওয়ায় এখন এখন আমার কাজে আরও উৎসাহিত হয়েছি।
তিনি বলেন, সরকারের একার পক্ষে একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাজের দুঃস্থ পীড়িত, অসহায়,
দূর্দশাগ্রস্থ মানুষের কল্যানে আমরা যে যে অবস্থানে আছি সেখান থেকে
সাধ্যমত সহযোগীতায় এগিয়ে আসা প্রয়োজন