আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-১ আসন হুইপ শাহাব উদ্দিনের সমর্থনে যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের উঠান বৈঠক

জালালুর রহমান জুড়ী, (মৌলভীবাজার)ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নৌকা প্রতিক
প্রার্থী হুইপ শাহাব উদ্দিন এমপির পক্ষে ভোট চাইলেন পূর্ব জুড়ী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী
নাসির উদ্দিন। এ উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের
বড়ধামাই গ্রামে বিশাল উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। লন্ডন আওয়ামীলীগ সাবেক
প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী হাজী উস্তার আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল
আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা
পরিষদ চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা
পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, লন্ডন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধা এম এ
মুয়িদ ফারুক, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, বড়লেখা
উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান
সুয়েব আহমদ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা
জাহাঙ্গীর আলম প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রবাসী নাসির উদ্দিন ফ্রান্স আওয়ামীলীগ
সাবেক সভাপতি রুবেল আহমদ ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু। বক্তারা বলেন, এ সরকারের
উন্নয়নের জোয়ার দেশব্যাপি ছড়িয়ে পড়েছে। যা অতীতের কোনো সরকারই করতে পারেনি।
এ জন্য এ সরকার বার বার ভোট পাওয়ার যোগ্যতা রাখে। তিনি আরো বলেন, ধানের শীষে
প্রার্থী মিঠু জুড়ী উপজেলা বিএনপিকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে। তাঁর ২৩ কোটি
টাকা ঋণ রয়েছে। সে নির্বাচিত হলে আগেই তার ঋণের টাকা আদায় করে নেবে আপনাদের
কাছ থেকে। তাকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব শাহাব
উদ্দিনের নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এছাড়াও
বৃহস্পতিবার রাত ৭টায় পশ্চিম বেলাগাঁও হুইপ শাহাব উদ্দিনের নৌকা মার্কার পক্ষে এক
কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজুলর রহমানের সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিনের এপিএস ও জাতীয় সংসদের নারী
নেতৃত্ব বইয়ের লেখক আবুল খায়ের উজ্জল। এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য জমির আলী,
আওয়ামীলীগ নেতা সাজ্জাত আলী, সাইফুল আলম, সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ
সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুবলীগ নেতা শাহজাহান আলম, রাজিব আহমদ প্রমূখ।
প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার ভইছে
তা অব্যহত রাখতে হলে আবারও আলহাজ্ব শাহাব উদ্দিনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে
হবে।