আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মহান বিজয় দিবস উপলক্ষে অনলাইন দীপ্ত নিউজ প্রিন্ট সংস্করণ

শহর প্রতিনিধি : মৌলভীবাজার থেকে প্রকাশিত অনলাইন প্রিন্ট দীপ্ত নিউজ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উম্মোচন করেন, ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসে। এবং প্রকাশিত পত্রিকা যাহাদের হাতে তুলে দিয়েছেন দীপ্ত নিউজ এর সম্পাদক দুরুদ আহমেদ, তাঁহারা হলেন। মৌলভীবাজার ৩ আসনে মাননীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহাজালাল সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সম্মিলিত সামাজিক উন্নায়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হালিম উদ্দিন আলীমসহ সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা হাতে তুলে দেন। পত্রিকার মোড়ক উম্মোচন করেন, সাবেক প্রেসক্লাব সভাপতি বর্তমান জেলা সাংবাদিক ফোরামের সভাপতি, দীপ্ত নিউজের অভিবাবক বকসি ইকবাল আহমদ ও জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এড, নুরুল ইসলাম সেফুল, এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও বিশিষ্ট সাংবাদিক শ,ই, সরকার জবলু, অনলাইল প্রেসক্লাব সভাপতি মশাহিদ আহমদ, জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক ও ওপেন আই ডটকমের সম্পাদক বেলাল তালুকদার, ফোরামের সমাজকল্যাণ সম্পাদক ও সাপ্তাহিক অর্থকাল জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সাংবাদিক আব্দুল বাসিত খান,সংগঠনটির প্রচার সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, সহ প্রচার সম্পাদক জাকির হোসেন, তথ্য সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, পলাশ দেব প্রমুখ। সবাই পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।  সত্য ও ন্যায়ের পক্ষে সব সময় শ্লোগান নিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ ‘দীপ্ত নিউজ’ সাইটের প্রিন্ট সংস্করণ এর শুভ সূচনা হল মহান বিজয় দিবসে ।‘দীপ্ত নিউজ’ এর সৈয়দ মুজতবা আলী সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে  জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ ও জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ইন্ডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল পত্রিকাটির  ‘মোড়ক উন্মোচন’ করেন । বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ উনার বক্তব্যে আশা ব্যক্ত করে বলেন ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ‘দীপ্ত নিউজ’ গুরুত্বপূণ ভুমিকা রাখবে’ । দীপ্ত নিউজ’ সম্পাদক দুরুদ আহমেদ উপস্থিত সাবাইকে পত্রিকাটি প্রদান করেন এবং পত্রিকাটির  ‘মোড়ক উন্মোচনে উপস্থিত থাকায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।