আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
উদ্যাপিত হয়েছে। সকাল ৬:৪১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা করা
হয়। এরপর ৭৫ কুষ্টিয়া -১ (দৗলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী
,উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সদ্দিকী, দৌলতপুর থানার ওসি নজরুল
ইসলাম, ওসি তদন্ত আজগর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর শিল্পকলা একাডেমি, দৌলতপুর
রিপোর্টার্স ক্লাব, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক
সংগঠন দৌলতপুর কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন এবং শহীদদের অত্মার শান্তি
কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। এছাড়াও সকাল সাড়ে ৯
টার দিকে উপজেলা পরিষদ মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীসহ স্কুল ও
কলেজের শিক্ষার্থীদের খেলা-ধুলা এবং মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়। ১৬ ডিসেম্বর
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়,টেসল ইংলিশ স্কুল, নাসির উদ্দীন
বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,রহিমা বেগম একাডেমী, অক্সফোড মডেল স্কুল, খন্দকার
এম. একাডেমী,আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,ফাতেহা পাঠ ও
বীর শহীদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া, র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা
সভা সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করেছে। সকাল ৮ টায় আল্লারদর্গা মাধ্যমিক
বিদ্যালয়ের সভাপতি আছাদুজ্জামানের নেতৃত্বে ছাত্র/ ছাত্রীদের একটি র‌্যালী বাজারের বিভিন্ন
সড়ক প্রদক্ষীণ করে, এ র‌্যালীতে অংশ গ্রহণ করেন সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধূরী, পরে
তিনি বিদ্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকিত করেন,এ অনুষ্টানে সভাপতিত্ব
করেন বিদ্যালয়ের সভাপতি আছাদুজ্জামান চৌধূরী। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলি র‌্যালী,
আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস
পালিত হয়েছে