আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দিরাইতে ছাত্রলীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

দিরাই সংবাদদাতা।।সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছে। সোমবার
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক
সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা
ছাত্রদলে যোগদান করেন। ছাত্রলীগ থেকে ছাত্রদলের
যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন উপজেলা ছাত্রলীগ
নেতা মিজান মিয়া, রায়হান মিয়া, আইয়ূব হোসেন,
পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেন , আলিনুর মিয়া,
মোস্তাকিন মিয়া, রফু মিয়া , সাদ্দেক, মোতালিম
প্রমূখ। যোগদানকরা ছাত্রলীগ নেতারা বলেন, নিজ দলের
কতিপয় নেতার অত্যাচার থেকে বাঁচতে তারা প্রায়
অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্রদলে
যোগদান করেছেন। সাবেক নাছির উদ্দিন চৌধুরী বলেন,
ছাত্রলীগ ছেড়ে যারা ছাত্রদলে যোগদান করেছেন তাদের
অভিনন্দন। এ আসনে এবার জনগনের জয় হবে। আমরা
নির্বাচনের মাধ্যমে বেগম জিয়াকে বের করে আনবো।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক
আমিরুল ইসলাম, দিরাই উপজেলা ছাত্রদলের সাংগঠনিক
সম্পাদক এসএম সায়েম।