আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কবি ও সাংবাদিক দিপনের মাতৃবিয়োগে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

কবি, সাংবাদিক ও সংগঠক দেবব্রত রায় দিপনের
মাতৃবিয়োগে বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক ও
সাহিত্য সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
পৃথক পৃথক শোক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভির সমবেদনা এবং প্রয়াতের আত্মার সদগতি কামনা
করা হয়েছে।
জেলা ঐক্যন্যাপ : জেলা ঐক্য ন্যাপের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা সুবল পাল সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস
বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রয়াতের আত্মার
শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি
সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: একই শোক বিবৃতি
পাঠিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর
সভাপতি ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল ও সাধারণ
সম্পাদক জামাল আহমদ। নেতৃবৃন্দ বলেন, জোটের
কার্যনির্বাহী সদস্য দেবব্রত রায় দিপনের
মাতৃবিয়োগে সংগঠনের পক্ষ থেকে গভির শোক ও
সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে নেতৃবৃন্দ
প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন।সম্মিলিত সামাজিক আন্দোলন: সম্মিলিত সামাজিক
আন্দোলন সিলেট জেলা শাখার পক্ষ থেকে অনুরূপ শোক
বার্তা প্রদান করা হয়েছে । শোক বার্তায় বিভাগীয়
সমন্বয়কারী ও সিলেট চেম্বারের পরিচালক মুকির হোসেন
চৌধুরী ও জেলা সভাপতি সুকেশ চন্দ্র দেব সাক্ষরিত
শোকবার্তায় প্রয়াতের শোক সন্তপ্ত পরিবার বর্গের
প্রতি গভির সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সুরমা সাহিত্য পরিষদ : সুরমা সাহিত্য পরিষদ সভাপতি
কবি ও সাংবাদিক দেবব্রত রায় দিপনের মৃত্যুতে শোক
প্রকাশ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক
নাজনীন আক্তার ঝর্ণা ও সাংগঠনিক সম্পাদক ছড়াকার
এম আলী হোসেন শোক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবার
বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াতের বিদেহী
আত্মার সদগতি কামনা করেছেন।
এদিকে আজকের সিলেটের প্রধান সম্পাদক এম. সাইফুর
রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী গভির
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে
প্রয়াতের পরিবারে প্রতি গভির সমবেদনা প্রকাশ করা
হয়েছে।
সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
বিজিত চৌধুরী দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সাবেক
নিউজ ইনচার্জ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালসিলনিউজ বিডি’র যুগ্ম সম্পাদক কবি দেবব্রত রায়
দিপনের মাতৃবিয়োগে গভির শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কবি, সাংবাদিক ও সংগঠক দেবব্রত রায় দিপনের
মাতা জ্যোৎস্না রানী রায় গত ১৬ ডিসেম্বর রবিবার
বিকেল ২ টা ৫০ মিনিটে পরলোক গমন করেছেন। তিনি
দীর্ঘদিন থেকে লিভার সমস্যায় ভুগছিলেন। তাঁর বয়স
হয়েছিল ৬৮ বছর। তিনি ৫ পুত্র, ১ কন্যাসন্তান সহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন
আমবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শ্রীদুর্গা ভান্ডারের
স্বত্বাধিকারী ক্ষিতীন্দ্র মোহন রায় এর (খোকা বাবু)
সহধর্মীনি।