রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে ১৬ ডিসেম্বর নগরীর একটি
অভিজাত হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে মোট পাঁচ
জন যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে
মুক্তিযোদ্ধের বাস্তব ইতিহাস তুলে ধরেন এবং রোটারীয়ানদের মাধ্যমে যাতে নতুন
প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এ ব্যাপারে সবাইকে উদ্যোগী হওয়ার
আহ্বান জানান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন রোটারী ক্লাব
অব মেট্রোপলিটন সিলেট ও রোটারেক্ট ক্লাব অব মেট্রোসিটির সদস্য বৃন্দ।
মুক্তিযোদ্ধাদের হাতে টুকেন অব লাভ তুলেদেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্টে
বৃন্দ। ভোট অব থেংকস প্রদান করেন আই পিপি মোঃ তৌফিক বক্স।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপিএম
নুরুল হক সুহেল, ক্লাবের এসাইন ডেপুটি গভর্নর পিপি মোঃ কবির উদ্দিন, ক্লাবের
এসাইন এ্যাসিস্টেন গভর্নর মোঃ আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। তাদের
সম্মান ও শ্রদ্ধা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগ এবং
সাহসিকতার কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক । এদেশের মাটি-জলে
নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছি । সুতরাং সেই শ্রেষ্ঠ সন্তানদের ঋণ
অবশ্যই শোধ করতে হবে।
রোটারী ক্লাব অব সিলেট মেট্রোপলিটনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১৮, ২০১৮, ৭:৩৬ পূর্বাহ্ণ • ৮ বার পঠিত






