আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল পৌর কাউন্সিলর মীর এম এ সালামের জিলানী হোটেলে সন্ত্রাসী হামলা

 

দীপ্ত নিউজ ডটকম, এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোড়স্থ শ্রীমঙ্গল থানার পশ্চিম (বিপরীত) পাশে জিলানী সুইটমিট এন্ড রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটায়। জিলানী সুইটমিট এন্ড রেস্টুরেন্টু’র মালিক শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম জানান-রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মানকি ক্যাপ পরিহিত পুরো চেহারা ঢেকে ৬ থেকে ৭ জনের একটি অস্ত্রধারী দল দেশীয় অস্ত্র নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। আমি তখন ক্যাশ থেকে বের হয়ে ভিতরে বাথরুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এমন মুহুর্তেই কোন কিছু না বোঝার আগেই তারা হামলা চালায়। তখন আমি এবং আমার স্টাফরা জান বাঁচাতে ভিতরের কিচেন রুমে গিয়ে আশ্রয় নেই এবং শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলামকে ফোন করি। তিনি আমার ফোন পেয়ে তাৎক্ষনিক আমার স্টেুরেন্টে আসেন এবং আমাদেরকে কিচেন রুম থেকে বের করেন।

নগদ টাকা পয়সা কেমন লুট হয়েছে এ ব্যপারে জানতে চাইলে কাউন্সিলর মীর সালাম জানান-ক্যাশে সারা দিন এবং রাতের পুরো টাকাসহ কয়েক মাসের বিদ্যুৎ বিলের টাকা জমা ছিল। সন্ত্রাসীরা প্রায় ৭০ থেকে ৮০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। সব মিলে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারনে হামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন তা আমি নিজেও জানি না। কে বা কারা হামলা চালিয়েছে তাদের কাউকে আমি চিনতে পারিনি। তবে কেউ কেউ ধারণা করছেন হয়তো বা পূর্ব কোন শত্রুতার কারণে এমনটি হতে পারে। সন্ত্রাসী হামলার খবর পেয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক হাজী মোঃ কামাল হোসেনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

শ্রীঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। দোষীদের ধরতে আমরা ইতোমধ্যে মাঠে কাজ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেফতার করতে পারবো।