আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির স্কুল ভিত্তিক ফুল কলিদের আনন্দ ইভেন্ট সম্পন্ন

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম: দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ করে চা শ্রমিক সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ‘ফুল কলিদের আনন্দ’ শিরোনামে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ই জানুয়ারি রোজ রবিবার এক ইভেন্টের আয়োজন করা হয়।উক্ত ইভেন্টে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিত্রাংকন প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য ফানুস খেলা, গান,নৃত্য এবং কবিতা আবৃতির পাশাপাশি মিড ডে মিলের আয়োজন ছিল। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।


শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় ইভেন্টের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি সালমা রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজকর্মী ও বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক রায়হান কবির,বিডি জবস লিমিটেডের সাবেক প্রশাসনিক কর্মকর্তা নীড়া সরকার,ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলি দেব এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা নাজমা আক্তার,রাশিদা বেগম ও জয়শ্রী বুন প্রমুখ।

উল্লেখ্য যে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ২০১৪ সালের ২৩ জানুয়ারি প্রতিষ্ঠালাভের পর থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাবার পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে ইতোমধ্যে ১০ টি চা-বাগান স্কুলে ইভেন্ট আয়োজনের মাধ্যমে প্রায় ৫০০ জন দরিদ্র শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিতে সক্ষম হয়েছে।