এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম: সুজন-সুশাসনের জন্য নাগরিক শ্রীমঙ্গল পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশ্বজ্যোতি চৌধুরী এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ইসমাইল মাহমুদ। মঙ্গলবার বিকেলে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে সুজন উপজেলা কমিটির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম আশরাফী ও অনুপ ভট্টাচার্য, যুগ্ম সদস্য সচিব মো. ছায়ফুর রহমান, সদস্য বিকাশ দাশ বাপ্পন এবং আব্দুল মজিদ।
সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত। বক্তব্য রাখেন রাকেশ চৌধুরী, আব্দুর রউফ তালুকদার, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বিশ্বজ্যেতি চৌধুরী, অনুপ ভট্টাচার্য, ইসমাইল মাহমুদ, আনিসুল ইসলাম আশরাফি, বেলাল হোসেন রাজু, সমিরণ পাল, কাজী শামসুল হক, নিতেশ সূত্রধর, পারভীন চৌধুরী, আব্দুল মজিদ, মো. ছায়ফুর রহমান, হাবিবুর রহমান শহীদ, বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।






