আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি। বুধবার শ্রীমঙ্গল শহরস্থ সুলতান রেস্টুরেন্ট আ্যন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়া’র সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রায়হান কবির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সম্পাদক (ক্রিড়া ও সংস্কৃতি) মামুন আহম্মেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস. আই নোয়াব আলী, বেস্টওয়ের পরিচালক নুরুর রহমান, শ্রীমঙ্গল ইউরব্যাক অফিসেস এর নির্বাহী পরিচালক মুহিবুল হক ভুইয়া এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রী অনুজ কান্তি দাশ।

 

 

ইফতার মাহফিলের পূর্বে ‘খুশির ইফতার; পর্ব : ২’ নামক একটি ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টের মধ্যে ছিল মাদরাসা কেরাত, ইসলামী সংগীত পরিবেশনা, আলোচনা সভা এবং দোয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন মুসলিমবাগস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ। প্রসঙ্গত, অনুষ্ঠানে শ্রীমঙ্গলের দুইটি কওমি মাদরাসার অর্ধশতাধিক দরিদ্র ও এতিম শিশুরা অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, রমজানের প্রকৃত শিক্ষা তুলে ধরা এবং দরিদ্র ও এতিম শিশুদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এই ইভেন্টের মূল উদ্দেশ্য এবং প্রতি বছর রমজানে মাসে এই ইভেন্টের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়া।