আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় কমিটি গঠন মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র

 

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম মৌলভীবাজারের ৫টি উপজেলায় নতুন কমিটি গঠন করেছে। আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার ৫টি উপজেলায় নতুন কমিটি গঠনের চুড়ান্ত অনুমোদন প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার ও মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক-কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। কমিটি গঠন কার্যক্রমে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ও ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান এবং ফোরামের সহ-সাধারণ সম্পাদক, সহ নির্বাচন কমিশনার শাহ মিসবাহ। গঠন হওয়া উপজেলাগুলো হচ্ছে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর এবং কুলাউড়া। অন্যান্য উপজেলায় চলতি মাসেই কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে।

 

মৌলভীবাজার সদর উপজেলা :
সভাপতি মনোনীত আহমদ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ উসমান আলী জাকি।
মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মনোনীত হন আহমদ সামছুদ্দীন সহ-সভাপতি সাদিক আল হাসান, সহ-সভাপতি শেখ সাদি, সাধারণ সম্পাদক শাহ উসমান আলী জাকি, সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বকর, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক মিজানুর রাহমান, সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হাসান।

 

কমলগঞ্জ উপজেলা :
সভাপতি মনোনীত শাকের আহমদ রাফি ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুমন।
কমলগঞ্জ উপজেলা সভাপতি মনোনীত হয়েছেন শাকের আহমদ রাফি, সহ-সভাপতি রিফাত খান, সহ-সভাপতি আব্দুল মালিক কয়েছ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সুমন, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম বিন আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক তাফাজ্জুল হুসাইন, প্রচার সম্পাদক আবু হানিফা।

 

কুলাউড়া উপজেলা :
কুলাউড়া উপজেলা সভাপতি মননোনীত ইয়াহইয়া মাহমুদ, ও সাধারণ সম্পাদক মাবরুরুল ইসলাম।
কুলাউড়া উপজেলা সভাপতি মননোনীত হয়েছেন ইয়াহইয়া মাহমুদ, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি এমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক মাবরুরুল ইসলাম তালুকদার, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রাশিদ, প্রচার সম্পাদক চৌধুরী মাসউদ, সহ প্রচার সম্পাদক জাবেদ আহমদ, অনলাইন সম্পাদক মুহাম্মাদুল্লাহ আসজাদ, সহ-অনলাইন সম্পাদক সাদিকুর রহমান শাকিল।

 

শ্রীমঙ্গল উপজেলা :
শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মননোনীত খালিদ সাইফুল্লাহ, ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মননোনীত হয়েছেন খালিদ সাইফুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদব হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিমুল হক শাকিল।

 

রাজনগর উপজেলা :
রাজনগর উপজেলা সভাপতি মনোনীত আহসান উদ্দিন গিলমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
রাজনগর উপজেলা সভাপতি মনোনীত হয়েছেন আহসান উদ্দিন গিলমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন।

 

প্রসঙ্গত, সংগঠনটি ২০১৭ সালের ১৬ নভেম্বর মৌলভীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে ৬৩ জন অনলাইন অ্যক্টিভিস্টদের নিয়ে ফোরামের কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শরু করে। কমিটি গঠনের পর থেকে এ সংগঠনটি ধর্ম, সমাজসেবা এবং সাহিত্য-সাংস্কৃতিমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে। দলমতনির্বিশেষে মৌলভীবাজারের অনলাইন অ্যাক্টিভিস্টদের সংগঠিত করে ধর্ম, সাহিত্য, মানবসেবা, শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়সহ সম্ভাবনাময় দিকগুলো সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি অসহায়দের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার লক্ষেই এ সংগঠনের যাত্রা।