আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ভিবিডি-মৌলভীবাজার জেলার ইভেন্ট Clean Hand,Healthy Life-3 সম্পন্ন

দীপ্ত নিউজ ডেস্ক : ২৯/০৭/১৯ ইং তারিখ রোজ সোমবার দুপুর ১২ ঘটিকায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ইভেন্টঃ Clean Hand, Healthy Life-3 শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ঐ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইভেন্টের শুরুতে ভিবিডি-মৌলভীবাজার জেলার জেনারেল সেক্রেটারি মোঃশামীম মিয়া এবং তার সহযোগী হিসেবে কমিটি ম্যাম্বার নাইমুল ইসলাম রাফী বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন উন্নয়ন লক্ষ্য মাত্রা-৬ অর্থাৎ এসডিজি-৬, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উপর একটি ভিডিও প্রেজেন্টেশন ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন।এরপর শুরু হয় এই সেশনের আলোকে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব এবং সরাসরি কুইজ প্রতিযোগিতা যা তারা এই সেশন থেকে জানতে পেরেছে বা শিখতে পেরেছে।এ পর্বে ভাল করার জন্য ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন যাপন করতে ভালভাবে হাত ধোয়ার কোন বিকল্প নেই এবং এই কাজে উদ্ধুদ্ধ করতে প্রত্যেক শিক্ষার্থীদের ১ টি করে সাবান উপহার দেওয়া হয়।
 
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ভিবিডি-মৌলভীবাজার জেলার প্রেসিডেন্ট অনিক বর্ধন,ভাইস প্রেসিডেন্ট রাসেল আহমেদ,জেনারেল সেক্রেটারি মো:শামীম মিয়া,ট্রেজারার সুমিত বর্ধন,প্রজেক্ট অফিসার নাদির হোসেন সহ সকল কমিটি ম্যাম্বার এবং জেনারেল ম্যাম্বার গন উপস্থিত ছিলেন।