আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার সরকারি কলেজে ছন্দপাতার সাহিত্য আড্ডা

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের একমাত্র লিটলম্যাগ সাহিত্য সাময়িকী ছন্দপাতার উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩১ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাহিত্য সাময়িকী ছন্দপাতার সহকারী সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক মনিরুল ইসলাম জহিরের পরিচালনায় সাহিত্য আড্ডায় বক্তব্য রাখেন-ইসলামের ইতিহাস বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ মিজান আহমদ, জুবায়ের আহমদ, সাম্মু চৌধুরী, এইচ এম সাইফ উদ্দিন, আরাফাত আহমদ বাহার, সাখান আহমদ, আসরাফ আহমদ, দুরুদ আহমদ, এম এ ইমন, এইচ এম মঈনুল ইসলাম, কামরান আহমদ প্রমূখ।

 

বক্তারা বলেন- সমাজের অবক্ষয় অসঙ্গতি রুখতে সাহিত্যচর্চা ও বই পাঠের পরিধি বাড়াতে হবে। পাশাপাশি বাংলা সাহিত্য সর্বত্র ছড়িয়ে দিতে এবং বর্তমান প্রজন্মকে বাংলা সাহিত্য পড়াশোনার জন্য আগ্রহী করে গড়ে তুলতে হবে। বাংলা সাহিত্য আমাদের বাংলার অহংকার। তাই স্কুল, কলেজ, ভার্সিটি ও মাদ্রাসাগুলোতেও সাহিত্যচর্চার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। ঘুণে ধরা এ সমাজে সুসাহিত্যের আলো ছড়িয়ে দিতে এবং অপসাহিত্যের মোকাবেলায় একঝাঁক কলম সৈনিক তৈরী করতে ছন্দপাতা যে মহৎ উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। ছন্দপাতার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, সুসাহিত্যের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে ছন্দপাতা ভূমিকা রাখবে। সাহিত্য আড্ডা শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ছন্দপাতার জুলাই সংখ্যাটি তুলে দেওয়া হয়।