আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে ডেঙ্গু, গুজব ও গণপিটুনি প্রতিরোধে জনসচেতনতায় সাংবাদিক অনুজকান্তি দাশ

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু, গুজব ও গণপিটুনি প্রতিরোধে জনসচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‌‍আসুন আমরা সকলে মিলে গুজব ও গণপিটুনি প্রতিহত করি, ডেঙ্গুর বংশ নিধন করি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ উদ্যোগে প্রচারনায় নেমেছেন দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি, সাংবাদিক অনুজকান্তি দাশ। ৎ

 

শ্রীমঙ্গল পৌর এলাকার ৪নং ওয়ার্ড পূর্বাশা আবাসিক এলাকায় স্থানীয় যুবসমাজকে সাথে নিয়ে নিজ উদ্যোগে প্রচারণা করেন তিনি। শুক্রবার সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রচারণার পাশাপাশি ডেঙ্গু মশক নিধনের লক্ষ্যে এলাকার নালা-নর্দমায় ও ময়লা আবর্জনায় জমে থাকা পানিতে ব্লিসিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়।

 

তাছাড়া দেশের পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে এমন গুজবে কান না দিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি প্রতিহত করতে এলাকাবাসীকে সজাগ থাকার জন্য মাইকিং করে সচেতন করা হয়। এসময় এলাকার প্রায় অর্ধশতাধিক যুবক ও তরুণরা প্রচারনায় অংশ গ্রহণ করেন।